বড় ইচ্ছে হয়
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু

বড় ইচ্ছে হয় দূরে কোথাও চলে যাই;
এই ইট পাথরের
ঘেরা শহর থেকে অনেক দুরে।
শুয়ে থাকি আমের বনে;
সবুজ ঘাসের
উপরে,
কান পেতে গান শুনি ঘুঘু আর শালিকের
কন্ঠে;
চোখ মেলে দেখি
সাদা বকের মাছ
শিকার,
কমলি লতার ফাঁকে।
দীঘির কালো জলে ছেলে-মেয়েরা
নাহিবার কালে,
রুই-কাতলার রূপালী আঁশের ঝলক
গাঢ় রৌদ্রে।
পাশের কাঁটা ধানের ক্ষেতে পাটি
বিছিয়ে বধূ নকশিকাঁথা বুননে;
মৃদু হাওয়া বকুল ফুল ঝরে
কুমারী সেই ফুলে মালা গাঁথে
আনমনে।
ইচ্ছে হয় আমি হেঁটে যাই;
নগ্ন চরনে
কুয়াশায় ঢাকা প্রভাতে শিশির
ভেজা ঘাসে।
চলে যাই সাগরদীঘির পাড়ে বট
গাছের নিচে।
রোদের দিপ্ত তাপে দীঘির জলে
মুক্তা হাসে;
রাজহংসী টা সাঁতার কেটে কেটে-
চলে যায় ঝাঁক বেঁধে ঝোঁপের আড়ালে।
যদি তার পিছু যাও,
দেখবে অপলক নয়নে
কেউ খুঁজে খুঁজে ঝুপের আড়ালে-
অত:পর সে চলে গেলো রাজহাঁসের
সাথে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।