তুমিই আমার প্রেমের ফুল
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু
শৈশবে খুব ভালোবাসতাম ফুল,
আর খুব খুশি হতাম রঙিন-রঙিন
পাখনাওয়ালা প্রজাপতির মতো
নাম-না-জানা ফুলগুলো দেখে,
আর তাই সকলের সঙ্গে
কতদিন ফুল-কুড়াতে গিয়েছি
বাগানে।
আর কতদিন ভোরে বসে থাকতাম
নিজেদের সেই ভালোবাসার
ফুলবাগানে,
আহা, কী ভালো লাগতো!
যখন ফুলগুলো একটু-একটু করে ফুটতো,
আর ভোরের মৃদুমন্দ বাতাসে একটা-
একটা করে
হাসিমুখে শুধু বারবার ঝরতো আর ঝরতো!
তারপর কবে যেন একটু বড় হলাম
আর তোমাকে একদিন একটু দেখলাম!
সেই থেকে তোমাকে এখন বেশি
ভালো লাগে।
তারপর আর ফুল-কুড়াতে যাইনি—
ফুলগুলো আর আগের মতো ভালো লাগে
না,
অথবা, ফুলগুলো আর দেখি না আগের
মতো!
এখন শুধু তোমাকে দেখতে ইচ্ছে করে,
আর শুধু তোমাকেই চেয়ে-চেয়ে দেখি,
আর বসে-বসে ভাবি: আমার স্বপ্নের
পৃথিবীতে
তুমি কী চমৎকার কুসুমরাণী!
কবে তুমি একটু বুঝবে..??
তুমিই আমার
প্রেমের ফুল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।