কোথাও তুমি নেই
- বিচিত্র বিশ্বাস নীল - বৃষ্টি ভেজা মেঘ

বুকের ভেতর গুমট হাওয়া আর রোদ জানালায় শব্দমেঘের ছায়া।
বহুদিন হলো কবিতার মেঠোপথটায়
হেমন্তের আনাগোনা নেই!
এবার এক কবিতার শহরের গল্প বলি-
যে শহরের বৃষ্টি গন্ধ্যা অলিগলিতে
তোমার স্পর্শ!
সে শহরের মেরুন বিকেল,স্বপ্নিল আকাশ জুড়ে
তোমার নামের শব্দঘুড়ি।
তুমি নামক সুরের মায়ায় সমস্ত শহর ভীষণ নীরব।
সে শহরের সকালটাতে তুমি যদিও
একটা মেঘলা মতোন শব্দের ভেতর
বর্ষণমুখর পূর্ণতা দিন,
বিকেলটাতে আজকাল হাহাকার নামে
মেঘবালিকার চোঁখের ছায়াপথ ধরে,
ক্ষতপ্রায় রঙধনু কায়া আর গোধূলি জুড়ে!
যখন ভীষণ একাকী মৃদু পায়ে
সন্ধ্যা নামে শহরের আকাশজুড়ে,
নখের ডগায় অপেক্ষা জমা স্মৃতির শহর নিয়ে
হঠাৎ শহরের মন ভালো নেই,
এই শহরের কোথাও তুমি নেই.!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026