উর্বশী
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু

হে আমার উর্বশী,
নও তুমি শুধুই একজন
নারী!
কখনো তুমি চাঁদের মত সুন্দর এক পরী।
তোমার মাঝে রাগ নেই, আছে শুধু
অভিমান,
তাই তুমি শুধু অভিমানী, নও তুমি
পাষাণ।
তুমি সুন্দর হৃদয়ের অধিকারী, তোমার হৃদয়
অনেক মিষ্টি,
তুমি যে দিকে তাকাও সেদিকে
উন্নতি, শুভ তোমার দৃষ্টি।
তোমার মিষ্টি হৃদয় আমায়
ভালোবাসতে জানে,
আমার কঠিন হৃদয়ও তোমার ভালোবাসা
মানে।
তুমি সুন্দর, মিষ্টি তোমার হাতের ছোঁয়া,
তোমাকে আরো সুন্দর লাগে, যখন
থাকে কপালে ছোট্ট একটি নীল টিপ দেয়া।
তুমি অল্প বয়সে বিশাল হৃদয়ের
অধিকারী,
তোমাকে অনেক মিষ্টি লাগে, যখন
তুমি পড় শাড়ি।
তোমার সুন্দর হৃদয় মন জয় করেছে আমার,
সবাইকে হারিয়ে আমিও হয়েছি তোমার।
আমার বুক ভরা ভালোবাসা, শুধু
তোমার জন্য,
তোমায় পেয়ে আমার শুন্য হৃদয় হয়েছে
আজ ধন্য।
হে আমার উর্বশী,
তুমি নও শুধুই একজন নারী!
তুমি আমার প্রিয়তমাও বটে!
তোমার হৃদয়ে আর আমার হৃদয়ে অনেক
কিছুই তো ঘটে।
হে আমার উর্বশী তুমি আমার হৃদয়ে
থাকবে জন্ম থেকে জন্মান্তরে,
তোমার জন্য ঘর করেছি আমার হৃদয়ের
গহিন বনে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।