উর্বশী এলোনা ফিরে
- বিচিত্র বিশ্বাস নীল - বৃষ্টি ভেজা মেঘ

সেদিন নিকুঞ্জ বনে,
শুক্লা পক্ষের চাঁদ ডুবে যাওয়ার ক্ষনে,
মুখটি বুকে চেপে বলেছিলো উর্বশী-
"আবার আসিবো ফিরে"
ধরিত্রীর সংকীর্নতার মায়াজালে।
আজ নয় তো কাল, রোদ্দুর
ঝলকানো কোন বিশ্রামরত দুপুরে!!
আশায় আশায় বেলা গেল,
গেল শত প্রহর!
গিয়েছে কত ক্লান্তিময় দুপুর,
বিকেলের কোলে যামিনী ঠেলে!
বৃক্ষ লতাদি রুপ পাল্টেছে,
পুরনোর ভিতর নতুন
গজিঁয়েছে শেকর মেলে!
এখনো খাঁকি পোশাকে,
সাইকেল টুংটুং শব্দে,
পিওন কাকা রোজ হাঁকে,
ডাকেনা আমায়,
আসেনা আমার উর্বশীর পত্র।
ভোরের কাঁক কাঁ কাঁ করে ডাকে!
কতশত নত নাগিনীর ছোবলে,
শ্যাওলা পিচ্ছিল কলপার
কিরনমালী জাগে।
ক্লান্তিময় দীর্ঘ রাতের শেষে,
কুমড়োর ডগায় নামে শিশিরের ভার!
গ্রামে-গঞ্জে ক্রেতার ভীর,
হয় খরতাপ, মুষল বর্ষা
ক্রুদ্ব জনতার স্বর্বগ্রাশী
চোঁখে অবুঝ প্রান হাড়ায় দিশা!
কাঁচা পাকা চুলে এখনো নিম তলে,
কামাতুর চিত্তে বসন্তদুত ঘুরে!
পালা বদল করে,
এভাবেই ১২ টি বছর কেটে গেল,
এলনা আর উর্বশী ফিরে!
একটিবারের জন্যও এলো না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026