আমি হয়তো তোমার প্রেমে পড়ে গেছি!
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু

রাত হয়েছে তবে দু'চোঁখের ঘুম আজ
ঘরছাড়া।
মনের আকাশে রংধনু উঠেছে তবে তা
আজ রঙহারা!
বারবার মনে হয় আমি হয়তো তোমার
প্রেমে পরে গেছি।
স্বপ্নের আরশিতে তোমার নানা ছবি এক
এক করে ভেসে ওঠে।
রোজ প্রাতঃভ্রমন সেরে ঘরে
ফেরার পথে জানিস তোমাকেকে দেখি
আমি
কাশফুলের মাঠে?
বারবার মনে হয় আমি হয়তো তোমার
প্রেমে পরে গেছি!
দিনের শুরু হোক বা রাতের শেষে
সবকিছুতেই জানিস তুমি আছো মিশে?
এসব মিথ্যে ভেবে আমি সবসময়
হারিয়ে থাকি অজানা কোন এক
ভয়কে মেখে,
পারলে তুমি একবার এসে বলে যেও এসব
সবই সত্যি আমার হাতে হাত রেখে।
হঠাৎ অজান্তেই আমার মনের কোঠরে
জানিস আশ্রয়হীন চড়ুই গুলো বাসা
করেছে।
তবে আমার অনুরাগের কথা শুনে তারা
জানিস সেই বাসা ছেড়ে চলে
গিয়েছে!
সমস্ত ব্যস্ততাকে ফেলে পারলে একবার
তুমি আমার মনের কোঠরে এসো।
দেখে, শুনে, অনুভব করে তারপরই না হয়
আমাকে একটু ভালবাসিস।
এসব মিথ্যে ভেবে আমি সবসময়
হারিয়ে থাকি অজানা কোন এক
ভয়কে মেখে,
পারলে তুমি একবার এসে বলে যাবে এসব
সবই সত্যি আমার হাতে হাত রেখে।
এতো আলোর মাঝেও তুমি সব সময় কেন
অন্ধকারকে খুঁজো?
সাতরঙকে পরিত্যাগ করে তুমি কেন শুধু
কালিমা মাখো?
একবারতো আমায় বিশ্বাস করে বলো যে-
তোমাকে অনিচ্ছায় থাকতে হয় এই
আঁধারে।
তবেই তো আমি চন্দ্র হয়ে আমার
চন্দ্রপ্রভা ছড়িয়ে দেবো তোর রমণীয়
শরীরে,
এসব মিথ্যে ভেবে আমি সবসময়
হারিয়ে থাকি অজানা কোন এক
ভয়কে মেখে।
পারলে তুমি একবার এসে বলে যেও এসব
সবই সত্যি আমার হাতে হাত রেখে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।