কে করবে এসব?
- বিচিত্র বিশ্বাস নীল - বৃষ্টি ভেজা মেঘ
আমাকে দুঃখের শ্লোক কে শুনাবে?
মেঘের কোলে যখন রোদ হেসে যায়।
সূর্য রশ্মিতে কে আমায় রাঙাবে?
চোখের কোলে কালো বৃষ্টির ঝর্নায়।
কে আমার দুঃখ মুছে দিবে?
ক্লান্তি হীন রাতের আঁধারে,
কে শুনাবে ঘুম পাড়ানি গান?
উদাসীনতায় যখন ছন্ন ছাড়া এ মন।
কে আমায় দু’হাতে আঁকড়ে ধরবে?
ভাবনা গুলি যখন এদিক ওদিক ছুটে।
কে তুলে দিবে তাদের আমার কোলে?
ভরা পূর্ণিমায় যখন আমি ক্ষয়ে নত,
কে আমায় স্নান করাবে সেই জ্বোছনায়?
পশুদের নৃত্যের তালে যখন ঘোর অমাবস্যা।
কে জ্বালাবে আমার ঘরে বাতি?
তোমার খোঁজে নামে যখন সন্ধ্যা রাত্রি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।