আজ আমার মন ভালো নেই
- বিচিত্র বিশ্বাস নীল - বৃষ্টি ভেজা মেঘ
আজ আমার মন ভালো নেই।
তোমার মন কি ভালো?
অলস বিকেলে, অবহেলায়
সময় আমার গেল।
আজ আমার মন ভালো নেই।
বুঝতে কি তুমি পারো?
একলা হাটি দিন দুপুরে,
কি আসে-যায় তাতে কারো?
আজ আমার মন সত্যিই ভালো নেই।
চোঁখের জল কি দেখো?
কষ্টের দুয়ারে দিয়েছি তালা,
চাবি খানি রাখো।
আজ আমার মন ভালো নেই।
একটু ছুঁয়ে দেখো,
এক ফোঁটা জল দিলাম সঁপে
যতন করে রেখো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।