তুমি এসো!
- বিচিত্র বিশ্বাস নীল - বৃষ্টি ভেজা মেঘ

আমার এ সুরের ঘরে সুর বাঁজে মনের তারে।
সকাল বিকলে তোমায় খুঁজি হৃদয় সিংহাসনে।
তুমি এসো মন মন্দিরে সুরের নাগিনী হয়ে,
রাত কাটাবো তোমায় নিয়ে সকল ব্যথা ভুলে
তুমি এসো সকাল বিকেল হৃদয় সিংহাসনে!
মুক্তি নেবো আমি বেদনার হাত হতে।
তোমায় নেবো সঙ্গে আমার অশ্রু জলে ভরে,
আনন্দ তুলে সুরে- তোমায় ভালোবেসে
তুমি এসো সকাল বিকাল হৃদয় সিংহাসনে!
ছিন্ন আমি ভিন্ন সুরে সবুজ রাঙা পাখি
আলতো আদরে হৃদয়ে রেখেছি ইচ্ছে গুলো ভুরে
তোমায় পেয়ে ধন্য আমি,স্নিগ্ধ মায়ার বেশে
তুমি এসো সকাল বিকেল হৃদয় সিংহাসনে!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।