বিধি, ভোর হতে আর কত বাকি ?
- সুদীপ তন্তুবায় নীল
বিধি, ভোর হতে আর কত বাকি ?
আঁধার তুলির টান দিয়ে যে
যন্ত্রণারই স্বপ্ন আঁকি,
বিধি, ভোর হতে আর কত বাকি ?
বিন্দু বিন্দু আঁধার ঝরে
আমার শূন্য খেলাঘরে
এরই পরে দাঁড়িয়ে আমি
দু'হাত ভরে কষ্ট মাখি,
বিধি, ভোর হতে আর কত বাকি ?
ডাকল কি সেই শাখের পরে
ঘুমভাঙানি ভোরের পাখি ?
বিধি, ভোর হতে আর কত বাকি ?
আসবে কখন সুখের পরী
কোথায় বাঁধা আলোর তরী
ফুটবে কখন প্রসূন কলি
আলোয় ভরবে সবুজ শাখী ?
বিধি, ভোর হতে আর কত বাকি ?
(গীতিকাব্য)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।