তোমাকে খুঁজবো
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু

একবারটি হারিয়ে যাওনা ।
আমি খুজে দেখি তোমায় ।
পুরাতন ভালবাসাটাকে ঝালিয়ে নিই নতুন করে,
গোলাপের চেনা ঘ্রাণে হয়ে গেছি বড্ড ত্যাক্ত ,
কিছুটা দিন না হয় বিরতি দিলাম তাতে ।
কোকিলের ডাক নৈমিত্তিক ব্যাপার আজ ,
অথচ আকাঙ্খার রাজ্যে এই বসন্তটির ছিল সর্বাধিক রাজ ,
এক বারটি হারিয়ে যাওনা তুমি ,
পল্লবিত ভূমি , অরণ্য কুঞ্জ কিংবা নন্দনকানন খুজে দেখব তোমায় ।
আমি আবার আকাঙ্খার সাগরে হাবু-ডুবু খেতে চাই।
ভোরের কাকলি শুনে খুজে যাবো তোমায় ।
শান্ত শিষ্ট অপরাহ্নে অনুভব হবে নতুন করে ।
কিংবা ভেবে নেবো গোধুলির প্রাণপন ফেরার পথে ।
তোমায় খুঁজব ,
সমতল মাঠ কিংবা বনানীতে ,
অনুভবে তুমি আরও গাঢ় হয়ে রবে ।
চলোনা পুরাতন প্রেমটাকে ঝালিয়ে নিই নতুন করে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।