আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্যে তোমায় ভালবাসবো
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু

আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্যে
তোমাকে ভালবাসবো।
প্রসাধনহীন তোমার ত্বকের জন্যে,
অথবা সদ্য স্নান ফেরত তোমার ভেজা
চুলের জন্যে।
কোন এক বিকেলে তোমার হাত ছুঁয়ে হাটার জন্যে।

আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্যে
তোমাকে ভালবাসবো।
কোন এক সন্ধ্যায় ব্যালকনিতে বসে একই কাপে দুজনে কফি খাওয়ার জন্যে,
আকাশে মেঘ ঘনিয়ে গেলে
তোমার উন্মুক্ত ছাতায় আশ্রয় নেয়ার
জন্যে।

বিশ্বাস করো তুমি,
আমি খুব ছোট কিছুর জন্যেই তোমাকে
ভালবাসবো।
তোমার চাহনির জন্যে
আমার সমস্ত পৌরুষত্বকে মেঘের কাছে বন্ধক রূপ রেখেছি। বৃষ্টির বিনিময়ে
রাত্রি গাঢ় হলে তোমার কাছ থেকে ভাবনার দুষ্টু মিষ্টি গল্প শুনবো বলে।

কেবল এই জন্যেই তোমাকে ভালবাসবো।
হ্যা… আমি তোমাকেই ভালবাসবো।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026