ভেবেছিলাম বদলে যাবো
- বিচিত্র বিশ্বাস নীল - বৃষ্টি ভেজা মেঘ

কত দিন ধরেই না ভেবেছি যে বদলে যাবো আমি,
তোমার অভিযোগ গুলো
মিথ্যে প্রমাণ করে।
বদলে দিব নিজের অনুভূতিগুলকে।
কত দিন ভেবেছি রাত
জেগে কখনই আকাশের তারা গুনবো না,
বৃষ্টিতে দুহাত মেলে পাখির ন্যায় ভিজবো না,
আহত ভাঙ্গা ডানায় ভর করে আর উড়ব না!
কিন্তু কিছুতেই কোন কিছু লাভ হলো না।
ভেবেছি,
অতীতের অন্ধকার ঘরটিতে,
আর হাতিয়ে বেড়াব না।
স্মৃতির পৃষ্ঠা উল্টে হিসাবগুলো আর মিলাবো না।
কত দিন ভেবেছি তোমার
পায়ে পা রেখে,
চোঁখের পাতায় ঘোমটা টেনে
হারিয়ে যাব বহু দূর দূড়ান্তে।
কয়েক হাজার ক্রশ দূরে।
কিন্তু কি জানোতো?
কিছুই আর করা হয়ে উঠে না.!!
নিজেকে বদলানো বুঝি অতটা সহজ কখনই না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026