রক্তের কণিকায় নীল স্বপ্নেরা ছোটে
- সুদীপ তন্তুবায় নীল

আজ রক্তের কণিকায় নীল স্বপ্নেরা ছোটে
রূঢ় বাস্তবের জলধিতে উঠে নিরাশার ঢেউ !
বুকে টেনে নি তুলোর বালিশ ।
দিনের আলো নিভে গেছে
মাঠে ঘাটে জেগে তিমির শষ্য শিষ,
জেগে আছে হৃদয়ের নিভৃতে এককোনে
স্বপ্ন বোনে প্রতিক্ষণে শিরায় শিরায়.........
মুখ তুলে চেয়ে দেখি অগনিত তারা
কালো আকাশের গা'য়,
আঁকড়ে ধরতে যাই, আকাঙ্খা মূল্যহীন হয়ে যায়
পড়ে থাকে ঘোর অন্ধকারে !
বাজে ফাটা বাঁশের বাঁশুরী
খেলাঘর ভরে যায় কর্কশ সুরে
ধ্বনিত হয় চারিধারে বারে বারে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।