কোথায় গেলি রে আমায় ছেড়ে
- সুদীপ তন্তুবায় নীল

কোথায় গেলি রে
হৃদয়ের আঙিনা রিক্ত করে
অসহায় দুই চক্ষুর বাঁধ ভেঙে
তুই কোথায় গেলি ?
কতরাত তোর সাথে গুনিনি
আকাশের তারা,
কতরাত তোর সাথে দেখিনি
আকাশের চাঁদ,
কতদিন হয়ে গেল
তুই ফিরে আয় রিক্ত আঙিনায় ।
জানিস আজ কেউ আমায়
ভালোবাসে না,
সবাই আমাকে মৃত্যুর সাথে
পরিচয় করিয়ে দিয়েছে প্রতিক্ষণে
যন্ত্রণার কাঁটা বিঁধে দিয়েছে
হৃদপিন্ডের শিরায় !
তারা কেউ না আমার সবাই পর,
তুই ছিলি বড়োই আপন ।
একদিন ভেঙে দিলি ঘর,
চলে গেলি আর ফিরে এলি না....
একা কাঁদি রিক্ত খেলাঘরে :
কোথায় গেলি রে
আমায় ছেড়ে দূরে বহুদূরে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।