সেইদিন পাখি উড়ে গেছে
- সুদীপ তন্তুবায় নীল

সেইদিন পাখি উড়ে গেছে
সেইদিন আলো নিভে গেছে
যেদিন ইতিকার শেষে বিধুর ক্ষণে
দিবা সন্ধ্যার সন্ধিক্ষণে
ঝলসে যাওয়া দিগন্তে সপ্তসুরের মূর্ছনা
এক পৃথিবী তন্দ্রা নিয়ে
পাড়ি দিল এক পৃথিবী পথ.........
সেইদিন বিনিদ্রতার হাত ধরে
হেঁটে গেছে শুধু অন্ধকার,
হেঁটে গেছে মৌন কোলাহল,
রাতজাগা পাখি ডেকে গেছে বারবার
প্রহরে প্রহরে...............
হঠাৎ দমকা হাওয়ায়
সাধের প্রসূন গেছে ঝরে
একমুঠো অন্ধকার
নক্সা তুলেছে মোর খেলাঘরে !
সেইদিন পাখি উড়ে গেছে কোন অচিন বনে
যেদিন দিবা সন্ধ্যার সন্ধিক্ষণে
আকাশে ঘুমিয়ে ছিল হাজার তারা ।

রচনা : ২৭/০৩/২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।