অনু, তুমি কি ঘুমিয়ে গেছ
- সুদীপ তন্তুবায় নীল

অনু, তুমি কি ঘুমিয়ে গেছ এই রাত্তিরে
চার দেওয়ালে ঘেরা
আলো-আঁধারি পৃথিবীর মধ্যিখানে ?
সারাদিনের চঞ্চলতা মুছে প্রশান্তির ছায়াতলে
ইতিকা বেলায় নীড়ে ফেরা ক্লান্ত পাখির মতো
এক পৃথিবী ক্লান্তি নিয়ে তুমি কি ঘুমিয়ে গেছ ?
এখনও কি ভাসছে দু'চোখ অশ্রুজলে স্বপ্নের বেড়াজালে ?
অনু গো, আমি জেগে আছি রাত জাগা পাখির মতো
রুপোলি চাঁদটার মতো,
উত্তুরে ধ্রুবতারার মতো আমি জেগে আছি,
দেখছি তুমি কি অপরুপা :
তোমার শান্ত নিষ্পাপ গোল মুখখানা,
এলোচুলের মাঝে সিঁথিতে রক্তের মতো সিঁন্দুর, তুমি স্তব্ধ....
কৃষ্ণচূড়ার পাপড়ির মতো
তোমার ঠোঁটে উষ্ণ চুম্বনের শিহরণ অনুভবে
আমি যাই তোমার আলিঙ্গনে,
ছুঁয়ে যাই প্রতিক্ষণে তোমার কোমল অবয়ব ।
আমি তোমার বাহুডরে নিশ্চুপ অন্ধকারে....
তোমার উষ্ণ নিঃশ্বাসে কেঁপে উঠি বার বার
হঠাৎ পাশ ফিরে দেখি অন্ধকার !
আমার অনু যেন বলে উঠে : নীল তুমি জেগে আছ ?

রচনা : ২৮/০৩/২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।