কমন ব্রেকের বসন্ত
- সুদীপ তন্তুবায় নীল
চায়ের আড্ডায় যৌবন উথলে গেলেই
বিতর্কের বসন্ত নামে,
কার্বনের কিশলয় - সূর্যের খোঁজে
ঠোঁটের বাগানে বাগানে ...
অযৌক্তিক নীলনদ - সহস্র মিশরের বুক চিরে,
মৃত মহেঞ্জোদারোকে ছিঁড়ে খায় !
তখন দেহ পোড়ে, মন পোড়ে ...
কারও চাঁদ - বৃহস্পতির খোঁজে, মহাশূন্যের তীরে -
হাতড়ে চলে রাষ্ট্রীয় অন্ধকার !
উষ্ণ চুমুকে চুমুকে - সব কিশলয় ঝরে গেলে
আবার কোনো একদিন চলে -
বসন্তের পুনরুদ্ধার !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।