হ্যাঁ আমিই পাগল, আমিই জেদি
- সুদীপ তন্তুবায় নীল
আমি নাকি খুব নাছোড়বান্দা
বড্ডও জেদি ছেলে !
কেও ভালোবেসে, কেও রূঢ় করে
এই কথাটাই বলে ।
বন্ধুরা জেদি-পাগল বলে যে
বলত পাগল প্রিয়া,
পাগল বলেই ফিরে গেল সে যে
কাঁদায়ে ছোট্ট হিয়া ।
জেদ করেই আমি যাই এগিয়ে
কঠিন কঠিন কাজে,
মরণের সাথে লড়াই করেও
ছিলাম 'আসর' মাঝে ।
জেদ করেই যে পাগলা হৃদয়ে
দুখ্ গুলোকেই মাখি,
আলোর বাসারে ভেঙে দেয় মোর
অশ্রুসজল আঁখি ।
দুখ্ না পেলে যে কবিতারা সব
আসে না যে উঠে মনে,
সুখের থেকে যে দুখ্ টারে তাই
ভালোবাসি প্রতিক্ষণে ।
সুখের বেলায় ভুলে যাই সব
গল্প আড্ডা গানে,
দুখের বেলায় মন উড়ে যায়
কাব্যিকতার টানে ।
করি নাকো ঘৃণা জেদটারে আমি
হোক না যতই কালো,
জেদটাই মোরে দেখাবে হয়তো
ভবিষ্যতের আলো ।
হ্যাঁ, আমিই পাগল, আমিই জেদি
আমিই সেই যে ছেলে,
যে এসেছে আজি তোমাদের মাঝে
দারিদ্র্যতাকে ফেলে ।
রচনা : ০৪/০৬/২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।