পল্লী মাতার রুপ
- নূরনবী সোহাগ

গগন চেরা রোদ পরেছে
পল্লী উঠোন মাঝে।
চড়ুই লুকায় ঝিঙের মাচায়
ভীষণ রোদের ঝাঁজে।
মেঠো পথে নরম কাঁদা
শরীর যেন কারো।
হাড়-হাড্ডি কিছুই বাধে না
মাংস যেন গাঢ়।
প্রান্তর জুড়ে সবুজ কাঁথা
যত্নে বিছিয়ে রাখা।
এ যেন কোন শিল্পীর তুলিতে
কেবল সবুজ আঁকা।
নদীর বুকে কত নৌকার
পাল তুলে আসা যাওয়া।
কত বাউন্ডুলে ডুব সাঁতারে
সাড়ে তাদের নাওয়া-ধোয়া।
পল্লী মাতার আরো কত রুপ
রাখা আছে যথা তথা।
দুচোখ ফুরাবে, কলম ফুরাবে
তবু পুরোটা যাবে না গাঁথা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।