সময় কতটা বদলায়
- বিচিত্র বিশ্বাস নীল
সময় কতটা বদলায়!
হাটি হাটি পা পা করে জীবনের!
কুড়ি কুড়ি বছরের পার,
বিষন্ন চিত্ত এখন,সঙ্গহীন জীবন অামার।
জানি!পথরোধ করে অার দাঁড়াবেনা;
"ম্লান মুখে অার বলবেনা---
কিছু সময় অারো থেকে যাও,
ভিষণ একা লাগে তুমি চলে গেলে,
জানি তুমিও ফিরে ফিরে চাও।"
হাজার কাজের ভিড়ে তোমায় পারিনি দিতে--
সেই সামান্য সময়;
সেই ক্ষোভে দগ্ধ এ বুক
হারিয়েছি সুখ-সঞ্চয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।