নূন্যতম ভালবাসা দাও
- বিচিত্র বিশ্বাস নীল

নূন্যতম ভালেবাসা দাও--
যা অামায় বাঁচতে শেখায়।
দিয়ে দেবো সব
লিখে দেবো অাত্মার সমস্ত সুখ,
এতটুকু দ্বিধা করবোনা।
এক ভুলের শাস্তি কতবার দেবে?
পাইনি কি পর্যাপ্ত দন্ড?
ভুলতো মানুষ-ই করে,
অামিও তো সামান্য মানুষ;
ভুল-ত্রুটির সন্ধিক্ষণে অামার বসবাস।
অামিতো চাইনি কোনো বিলাস -বৈভব?
শুধু ভালবাসা ছাড়া.......!
কতকিনা খুনসুটি হয় ভালোবাসা হলে
কেন তবে অামার উপর এমন অভিমান?
সুখ-সন্তোষ কি একা চাই অামি?
নাকি তুমিও সুখ খোঁজো!
ফিরে দেখো এই অবেলায়--
কি তুমি পেলে?
প্রেমহীন অধোরা কাটাও বিষন্ন বিকেল
নিরুপায় খাবিখায় বিষাক্ত হিমেল।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।