তুমি সুখ পেয়েছো কি?
- বিচিত্র বিশ্বাস নীল

অবিশ্বাস কি!
এখন তা জানি
তুমিই-তা জন্ম দিয়েছিলে;
ছেড়ে দিয়ে ছিলে--জীবনের বিষন্ন সময়ে,
তুমি সুখ পাওনি বলে।
নিশীথ অন্ধকার ঘিরে ধরেছিল
তুমি সুখ পেয়েছে কি?
বহুবার ডেকেছি, পিছু ফেরনি!
বিভিষিকায় কাটিয়েছি হাজার বছর
প্রতিদিন মরেছি
অাবার নতুন জন্ম
জানতেও চাওনি অামার খবর!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।