ঠিক মনে নেই
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু
কত শতবার ভালবাসি ভালবাসি শুনেছি তোমার কন্ঠে -ঠিক মনে নেই।
কত বার আমাকে একবার দেখার আকুতি দেখেছি তোমার চোখে -ঠিক মনে নেই।
একটু খানি কথা বলার জন্য কতটা অস্থিরতা
ছিল তোমার মাঝে-ঠিক মনে নেই।
কত জনের মাঝে আমায় খুঁজেছ সে গল্পও কতবার বলেছ-ঠিক মনে নেই।
ছদ্মনামে কতগুলো চিঠি পাঠিয়েছ-ঠিক মনে নেই।
জন্মদিনে তোমার পাঠানো উপহারে কতটা ভালবাসা মাখা ছিল-ঠিক মনে নেই।
কতবার ঘুমের ঘোরে আমার নাম ধরে ডাকার গল্প বলেছ-ঠিক মনে নেই।
কতবার আমার হাত ধরে তোমার সারাঘরে
হাটার কল্পনার জাল বুনেছ-ঠিক মনে নেই।
কেন আজ কিছুই ঠিক মনে নেই -জানোতো??
আজ ভালবাসাই শুধু নেই।
আছো তুমি,আছি আমি,
আর আছে আমাদের অভিমান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।