ভুলে গেছি
- বিচিত্র বিশ্বাস নীল

এখন অামি ভালোবাসতে ভুলে গেছি
ভুলে গেছি ভালোবাসা বুঝতেও,
অক্ষম,অপারগ হয়ে গেছি;
তাই, সূর্যগ্রহনও রাত্রি বলে ভ্রম হয়।
হাত বাড়ালেও মনে হয় নিছক অবছায়া;
সূরের মূর্ছনাও শব্দ দূষণ বোধ হয়!
অাশ্বাসেও নিশ্বাসের গন্ধ পাই অামি।
কারণ কি তুমি জানো......?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।