বিনিময়
- বিচিত্র বিশ্বাস নীল

বহুবার জন্মেছি
বহুজন্ম কাটিয়েছি তোমার প্রতিক্ষায়
নায়াগ্রা থেকে গভীর খাদে ঝরে পরা
প্রতিটি জলকণা অামি,
তোমায় তৃপ্ত করতে এজন্মেও এসেছি।
শান্ত করতে চাই তোমার উত্তপ্ত শরীর;
রাগ অভিমান সব মুছে দিতে চাই,
বিনিময়ে কিছুই চাই না তোমার কাছে।
যেভাবে সুধাংশু দেয় পূর্ণ অাভা ধরিত্রীর বুকে
স্বার্থহীন কর্মযজ্ঞ তার,
অামিও দিতে চাই বিশুদ্ধ প্রেম
বিনিময়ে নাই হও কেবল অামার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।