আজকের এই আমি
- বিচিত্র বিশ্বাস নীল
বহুপূর্বে এইদিনে
ভূমিষ্ঠ হয়েছিল এক -
নবজাত শিশু,
মায়ের অাচঁল মাঝে--
মমতার উচ্ছন্নে করেছিল হিসু।
এখন সে তরুণ-যুবক,
হোলো কি পূরণ তার অাশা-ব্যঞ্জক?
সুদীর্ঘ যাত্রা পথে -
কুড়ি কুড়ি বছরের পার,
এমন শুভ দিনে স্নেহ অার -
অার্শিবাদ কাম্য যে তার।
স্বপ্নে সে গড়ে তোলে নবীনা পৃথিবী
সম্মুখে দারায় নানা বাধার প্রাচীর,
দৃঢ়তা হৃদয়ে গেথে নিজে নিজে বলে--
শঙ্কা-ঝঞ্ঝা ভয়ে বিপদে ডরে নাকো বীর।
জীবনের ঘাত-প্রতিঘাত -
অনেক-ই হয়েছে তার চেনা,
যে ক্ষণ অতিবাহিত হয়
সেতো অার ফিরে অাসবেনা!
বহুপথ এখনো রয়েছে বাকি
যাত্রা নাহি রয় যেন থামি,
সেই যে নবজাত শিশু,
সেতো অাজকের এই অামি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।