প্রিয়োজন
- বিচিত্র বিশ্বাস নীল

কতটা বদলে গেছি অামি!
নিজেই হতবাক!
কেবল চেয়ে দেখি বিবর্ণ অাকাশ,
অামার মধ্যে যতো বৈরী বাতাস।
নীলিমার নীলও অাজ ফিকে হয়ে গেছে;
গোধূলীর মেঠোপথে ধূলো জমে অাছে।
চেয়ে চেয়ে দেখি বিন্দুমাত্র অার্তি নেই---
নীরহারা পাখিটার চোখে,
জগতের অমোঘ নিয়ম
সেও তো-- গেথেনিলো বুকে।
মিথ্যে বাসনা মোর,সেও যে জানি,
হৃদয় যে নিয়ম মানে না,
সত্য স্বিকার করি -
প্রিয়জন,প্রিয়মুখ দূরে সরে না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।