আমাকেই খুঁজবে
- বিচিত্র বিশ্বাস নীল

যখন অার হাসি থাকবে না---
তোমার ঐ ঠোঁটে,
তোমার প্রতিটি লোমকূপে ঘামের দুর্গন্ধে
নিজেই বিরক্ত হবে,
তখন অামাকেই খুঁজবে।
যখন রাগ করে এটা ওটা
ভেঙে চুরে ফেলতে পারবে না,
নিজ ক্ষোভে দগ্ধ করবে প্রেম ও মনন ;
তখন অামাকেই খুঁজবে।
যখন শৈত্যের শীতলতায় তোমার হৃদয় তট
পুরে যাবে চৈত্রের খরতাপে
ভেজার ইচ্ছে জন্মাবে বৃষ্টিজলে;
তখন অামাকেই খুঁজবে।
যখন তোমার চৈতন্যবোধ মন্থর হবে
রুদ্ধ হবে শ্বাস-নিঃশ্বাস
যখন অার সুখ খুঁজবে না বিষয় বৈভবে
তখন এই অামাকেই খুঁজবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।