প্রতিদিন
- বিচিত্র বিশ্বাস নীল
প্রতিদিন জন্ম হয়,
প্রতিদিন মৃত্যু হয়,
অামার ভেতরে অামি।
প্রতিদিন একটু একটু করে-
ধূলিসাৎ হয় না পাওয়া চাওয়া,
ধ্বংস স্তুুপে ভরে যায় এই বুক
ক্ষয় হতে থাকে অামার সত্ত্বা ;
ব্যকুল চিত্তে বিছানায় পরে থাকা।
প্রতিদিন এভাবেই জন্মহয় এক অাশাহত নাবিকের,
অাবার মৃত্যু হয় না পাওয়া পৌরুষের।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।