তোমাকে ভালোবাসি বলেই
- বিচিত্র বিশ্বাস নীল

তোমাকে ভালোবাসি বলেই,
লিখে দিতে পারি অাত্মার সমস্ত সুখ -
তোমারী নামে;
অপ্রত্যাশিত শত কষ্ট-ব্যাথা
শান্ত চিত্তে গ্রহন করতে পারি।
তোমাকে ভালোবাসি বলেই-
নিরবে সহ্য করতে পারি অাঘাত অপমান
অবাঞ্চিত শত ব্যঙ্গ কথা,
হাসিমুখে বিসর্জন দিতে পারি
কাঙ্খিত চাওয়া পাওয়া।
তোমাকে ভালোবাসি বলেই -
তোমায় দেখার ইচ্ছায় ছটফট করতে থাকি---
অামার ভেতর অামি,
তাইতো তুমি অামার-নিয়ত চিন্তার-
কবিতার পটভূমি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।