গাধা ও বাঘ
- নূরনবী সোহাগ
একটি গাধা থাকতো বনের ধারে।
তাহার মালিক খেতে দিতো একটু একটু করে।
গাধার ভীষণ কষ্ট হত তাতে।
লাগতো ক্ষিধে রাত্রি পার না হতে।
একদিন গাধা ঠিক করিলো মনে
চলে যাবে গভীর কোন বনে।
যেই ভাবা তার সেই কাজ হলো ঠিক
চললো গাধা গভীর বনের দিক।
পথিমধ্যে বাঘের সাথে দেখা
বাঘ সুধালো যাও হে কোথায় একা?
বলল গাধা মনের সকল কথা,
বাঘেরও ঠিক এমন অনেক ব্যাথা।
দুজন মিলে বন্ধু হলো বটে,
হাড়িয়ে গেলো দুজনই একসাথে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।