ঘড়ি
- নূরনবী সোহাগ

একটা ঘড়ি অনেক দামি
রাতুল হাতে দেয়।
লাল বোতামটা চেপে দিলেই
সময় বলে দেয়।
বলল বাবা তোমারও কি
অমন ঘড়ি চাই!
এক লাফ দিয়ে খোকন বাবু
চাই বাবা চাই।
বেশতো! কালকে এনে দেবো
অফিস ফেরার পথে।
কিন্তু একটা শর্ত আছে
তার সাথে সাথে।
বলল খোকন শর্তটা কি শুনি।
শর্ত হলো খোকন যেন ঘুমিয়ে যায় এক্ষুনি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।