ভূতনাথ
- নূরনবী সোহাগ

ভূতনাথ নাম তার
বাবা রেখে গিয়েছে।
ছেলে পুলে মনে করে
ওই নামে ভয় আছে।
ভূতনাথ মাষ্টার
কচি কাঁচা আসরে
পড়া লেখা যাই দেন
করে আসে সকলে।
বেত ঘায়ে মারে না সে
চোখ গোল করে রয়।
লাল লাল দুই চোখে
রাখা যেন শুধু ভয়।
গম্ভীর মুখে তার
হাসি নেই এতটুক।
যতক্ষণ ক্লাসে থাকে
দুরুদুরু কাঁপে বুক


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।