ভুল শুদ্ধ
- নূরনবী সোহাগ
ওস্তাদজী ভুল করলে
হাসতে সবার মানা
তবে তোমার বেলায় উঠলো কেন?
হো হো শব্দখানা!
তুমিতো বেশ শিখছো বটে
শুদ্ধ ভুলের মাঝে।
অন্য সবাই ফেলছে তবে
তোমায় কেন লাজে?
শিখতে গিয়ে ভুলতো হবে
এতো সবার জানা
তোমার বেলায় বলছে কেন?
ভুল পড়াটা মানা!
উপহাসে কি যায় আসে
শিখতে তুমি থাকো
ভুলের মাঝেই শুদ্ধ হবে
বিশ্বাস প্রাণে রাখো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।