উড়ে যায় প্রজাপতি
- সুদীপ তন্তুবায় নীল
উড়ে যায় প্রজাপতি ফুল থেকে ফুলে
কখনো বা রোদ্দুরে তোর খোলা চুলে ।
কখনো বা তোর নীল আঁচলের তলে
কখনো বা ভাসে মোর কান্নারও জলে ।
উড়ে যায় প্রজাপতি নীলিমার বুকে
কখনো বা উড়ে যায় না পাওয়ার দুখে ।
কখনো বা উঠোনের কচি ঘাসে ঘাসে
উড়ে যায় বুক ভরা দুখ ভালোবেসে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।