মনে কি আছে তোমার?
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু

মনে অাছে কি তোমার নীলান্তি?
সেই বছর চারেক অাগে,
বহুপথ পাড়ি দিয়ে এই পথে এসেছিলে তুমি!
কেবল অামার-ই হবে বলে।
তোমার ইচ্ছের পূর্ণতা দিয়েছি আমি,
দিয়েছি তোমায় সংসার-স্বীকৃতি।
অামিও পেয়েছি-
তোমার সান্নিধ্যে থাকতে হাজার দুয়েক দিন,
পেয়েছি তোমার উত্তরীয় যৌবন।
ভালোবাসা..? তা যে নয়..!
তবু শিখিয়েছো তুমি-
ঠোঁটে ঠোঁট রেখে মিথ্যে পদ্য লেখা,
সৃষ্টি করেছো জীবন চলার ভিন্ন পথরেখা।
দশমীতে চলে গেলে, ডেকেছি বহুবার-
ফিরে চাও ফিরে চাও.!
অামিতো কেবল অামিই রয়েছি,
তবে তুমি অার তুমি নও.!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।