কতকাল
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু
কতকাল ফুল ছুইনি,
কতকাল গান গাইনি,
কতকাল ফল্গুর তীর বেয়ে---
তোমার অাঙ্গুল ধরে হাটা হয়নি।
কতকাল অাকাশ ছুইনি,
কতকাল তারার সাথে গল্প বলিনি,
কতকাল চীরবসনে প্রেম রসে উৎক্ষিপ্ত হয়নি।
কতকাল ফিয়াঁসের লাবণ্য দেখে হিংসে করোনি,
কতকাল অামার ডেরায় তুমি--পা রাখোনি।
কতকাল ধরে তুমি জানতেও চাওনি---
কি অামার অভিলাষ,কি চাই অামার!
অন্তঃপুরে পঞ্চশর বিদ্ধ হয়ে অাছে---
বাকি শুধু ধর্মরাজের অমৃত সংহার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।