মিলন সুখের প্রারম্ভে
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু

অামিও একদিন হারিয়ে যাবো ---
চেনা পথের অচেনায়!
হয়তো অচেনা মার্গেই নিতে হবে----
জীবনের শেষার্ধ বিরতি।
কুঁচকানো ত্বকে অাঁকা থাকবে--
সভ্যতার ফিকে দাগ,
ভুলবে কি?যাদের সাহচর্য গ্রহণ করেছি?
হয়তো কারো কারো চোখে ফাঁকি পরে যাবে--
অামার শারীরিক অবয়ব।
কিন্তু অামিতো কেবল অামিই রয়ে যাবো!
কালের গ্রাসে 'অামি' মুছে যাক --এমন অভিলাষ ছিলোনা কোন জন্মে,
প্রিয়াও খোঁজে শারীরিক সুখ---
মিলন সুখের প্রারম্ভে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।