কতটা ভাল আছো তুমি?
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু

কোন এক শ্রাবণে এসেছিলে তুমি!
ভিজিয়ে দিয়েছিলে -
প্রেমরূপ অমৃত রসে,
ঠোঁটেঠোঁটে হয়েছিলো কত জানাজানি।
শরীরে শরীর বহুবার সমর্পণ করেছিলে--
নিজের ইচ্ছের-ই তাগিদে।
অাজ বড্ড একা লাগে,
এ শ্রাবণে তুমি নেই!
ভাবতে অবাক লাগে,তবুও ভাবি---
তুমিহীন,সঙ্গহীন বিবাগী যৌবন;
দিনকে দিন হৃদয়ের ক্ষত হয় বড়ো,
কতটা ভালো অাছো তুমি--
নিজেকেই প্রশ্নটা করো?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।