প্রেম যদি
- বিচিত্র বিশ্বাস নীল - তোমার পিছু পিছু

অনেক জ্বলেছি-সেই প্রথম যৌবনে--
শীতল স্পর্শ তোমার না পাওয়ার ক্ষোভে,
দীর্ঘ নিরালায় একা থেকেছি,
ঘুরেছি অন্ধকারে সমুদ্রের তট বেয়ে বন বনান্তরে।
বুকের ভেতর চেপে রৌদ্র-খরতাপ,
তবু পা থামে নি.!
যতদূর চোখ যায় ততদূর খুঁজেছি,
গাছের অনাবৃত খন্ডকেও তুমি বলে বুকে বুক দিয়েছি,
জাপটে ধরেছি বহুবার;
সেও ভালোবেসে ভালোবাসা দিল,কিন্তু...!
খানিক বাদেই - হাত ছেড়ে উঠি তোমার প্রত্যাশায়,
সম্মুখে চামেলির উত্তাল যৌবন,
কেনো যে চামেলী হয়ে জন্ম হয়নি অামার!
তোমায় সঙ্গ দিতে কবরী মাঝে.,
ছুয়ে দিতাম তোমার কান,পিঠ,বাহুদেশ
গন্ধে ভরিয়ে দিতাম তোমার উৎক্ষিপ্ত শাখা।
তোমার প্রাণের পুরুষ যদিও নাইবা হলেম
চামেলী কেনো নয়?
ঈশ্বরের প্রতি এ ক্ষুব্ধ অাবেদন--
প্রেম যদি নারী হয়,ভালোবাসাই তবে পুরুষ চেতন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026