ঘুমের সর্বনাশ
- বিচিত্র বিশ্বাস নীল

সবাই নিমগ্ন ঘুমে,
অামার চোখে যে স্বপ্ন খাবি খায়
স্বপ্ন দেখে,
জেগে জেগে উঠি।
যুবতী তার বুক দেখায়,শরীর চায়;
ভালোবাসা নাহ!
বাতাসও উষ্ণ হয়ে লোমকূপে রক্ত নাচায়।
বাকরূদ্ধ কিছুক্ষণ !
উদাসীন ঠোঁটে--ভেজা লিপস্টিকের গন্ধ পাই,
বারংবার বলি- যুবতী ফিরে যাও ফিরে যাও
প্রেমহীন অামি, ফিরে যাও ফিরে যাও!
রক্তমাখা চোখে নিষ্পলক তাকিয়ে অামার দিকে--সংযত হয়েও যখন শিহরিত হয়,
অামার নির্লজ্জ গলা ফিসফিসে বলে--
এসো ছুয়ে দেই।
যখনি দুহাত বাড়িয়ে দিলাম-তার উদ্বেলিত পল্লবে,
ঠিক তখনি,
বেপরোয়া মুখ বাড়িয়ে দিলো খোলা দরজায়,
এভাবেই প্রতিরাত-অামার ঘুমের সর্বনাশ হয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।