আমি খুঁজে যাই একটা পদচিহ্ন
- সুদীপ তন্তুবায় নীল
আমি খুঁজে যাই একটা পদচিহ্ন
প্রভাতবেলায় মেঠো পথে
যে পথে হেঁটে গেছে শিশিরকুমারী
নুপূর বাজিয়ে সিক্ত আঁচলখানি বাতাসে উড়িয়ে ;
আমি খুঁজে যাই একটা পদচিহ্ন
পল্লির বঙ্কিম পথে
যে পথে হেঁটে গেছে আমার স্বপ্ন কুমারী এলোচুলে ।
শুধু খুঁজে যাই তাদের একরাশ ঘ্রাণ নিতে নিতে....
হেঁটে যাই বহুপথ,
রাত্রি নেমে আসে চারিদিকে আকাশে বাতাসে,
আলোর আঁচল হারিয়ে যায় দিগন্তের সুপ্ত কোনায়
হয়ে যায় ছিন্ন ভিন্ন !
একপৃথিবী অন্ধকারের বুকেও খুঁজে যাই একটা পদচিহ্ন....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।