ছাইপাশই কী লিখি শুধু !
- সুদীপ তন্তুবায় নীল

ছাইপাশই কী লিখি শুধু
বুঝিনা কিছুই আমি,
আমার পানে চেয়ে হয়তো
হাসেন অন্তর্যামী ।

বন্ধুরা যে ঠাট্টা করে -
"আরে কবি কবি ভাব,
কলম নিয়ে গালেতে হাত
শব্দেরই অভাব" ।

গাঁয়ের কবি ছেলেরা বলে -
"লিখিস রে কী যে ভাই,
কাব্যিকতার 'ক' আসেনি
মাথামুন্ডুও নাই" ।

কান্না আসে দুচোখ ভরে
লেখনীটা যায় থেমে,
দুঃস্বপ্নে রাতে শরীর
সিক্ত হয় যে ঘেমে ।

ছাইপাশই কী লিখি শুধু
বুঝতে চেষ্টা করি,
কাব্যিকতা আনার তরে__
যে সম্পাদনা করি ।

বুঝেছি পরে তারা সবাই
আমার লেখা যে পড়ে
রাগে নিজের বুকটা চিরে
গুমরে গুমরে মরে ।

হিংসা ভরা ধরাতে কেউ
চায় না কারও ভালো,
সবাই যে চায় নিজ ঘরে
আঁধারকে মোছা আলো ।

রচনা : ০৬/০৬/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।