প্রজাপতির ডানা
- নূরনবী সোহাগ
প্রজাপতির দুইটি ডানা
হরেক রঙে আঁকা।
ইচ্ছে রঙের মত পাবে
অনেক রঙের দেখা।
যেমন ধরো গাঢ় নীলে
সাদার ছোট ফোট।
শুধু সাদাও খুঁজে পাবে
যেন ধবল রোগ।
কালো আছে, লালও আছে
কি আর চাই বলো।
অনেক রঙের মিশ্রণ আছে
ফুলের বাড়ি চলো।
ফুলের বাড়ি প্রজাপতির
আসর বসে রোজ।
পেলেও তুমি পেতে পারো
নতুন ডানার খোঁজ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।