খেলা কাণ্ড
- নূরনবী সোহাগ

ভনভনভন লাটিম ঘুরায়
খোকন হাতের তালুতে।
তাই দেখে যায় রতন বাবু
পেঁপের ডাল আনিতে
একপাশে সে ছিদ্র করে
একপাশ বাঁধে দড়িতে।
প্যাঁ পো সুরে এবার সে ডাল
রুপ নিলো এক বাঁশিতে।
মানিক বাবু খুঁজে বেড়ায়
জাহির করার কি আছে
এমন কিছু করার তো চাই
যেন নিজের মান বাঁচে।
হঠাৎ করে চোখের পাতা
উল্টে দিলো দুহাতে
হালুম হালুম ভয় দেখালো
খোকন, রতন দুজনকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।