পেট ব্যাথা
- নূরনবী সোহাগ
খোকা বাবুর পেট ব্যাথা
ওষুধ আনতে যাই কোথা!
দুমাইল পরে বাজার আছে
কিন্তু পথ সে যাচ্ছে-তা!
এপাশ দিয়ে ডাক্তার বাড়ি
পথে বাধে দুই নদী।
কোন পথে গেলে খোকার
ব্যাথার হবে উন্নতি!
ভাবতে ভাবতে অমনি দেখি
মাথার উপর নিম পাতা।
আমায় ডেকে বললো, চলো
সাড়াই খোকার পেট ব্যাথা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।