সারাবেলা
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
আজ মনের উঠোনে
খুশির বৃষ্টি ঝরবে কি ?
শৈশবের লুকোচুরি খেলার
কথা মনে পড়বে কি........?
পড়বে কি দুরন্তপনার কথা ?
পড়বে কি মনে প্রথম প্রেম,
যা এখন বন্দি স্মৃতির খামে।
ঝরবে কি স্মৃতির চোখ বেয়ে
মনে মনে এক ঝলক হাসি ?
হৃদয় গহিনে নষ্ট অতীত
উঁকি দেবে কি............ ?
জীবনের হেরে যাওয়া
গল্পের কথা পড়বে কি মনে ?
এর কোনোটা হোক না হোক,
সারাবেলায় একবার হলেও
নিজের অজান্তে মন খারাপের
একবিন্দু অশ্রু ঝরবেই হৃদয়ে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।