স্বপ্নঘুড়ি
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
স্বপ্নঘুড়িতে মন বেঁধে,
নাটাই দিয়েছিলাম তোরে।
মনের সকল আবিরে,
রাঙিয়ে ছিলাম অন্তরে।
তাই দুঃখ হইল অলংকার
প্রেম অনলে পুড়ে।
পোড়া মনে,
বোবা কষ্টে,
কষ্টগুলো রেখেছি
মনের খাঁচায় তুলে।
জেনে রাখিস তুই,
ভুলব না আমি তোরে।
ঋণী করে রাখব
আমারি চোখের জলে,
বিশ্বাস ভাঙলি বলে।
বেলা ফুরিয়ে
বুঝবি অবশেষে,
প্রেম থাকে
শুধুই বিশ্বাসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।