প্রেমিকা মাঝি
- বিচিত্র বিশ্বাস নীল - গোলাপের দিন
ও মাঝি!
শুধাই তোমারে,
ঘাটে ভিড়াও তরীখানি,
প্রেম নগরে
যেতে হবে এখনি।
যাবে তুমি?
হেসে বললে নাহ্!
অন্য মাঝি
খুঁজো গো তুমি।
কী করি এখন!
আমার যে
যেতেই হবে।
আমায় প্রেমিকা
করো গো তবে।
বেহায়া মাঝি
কী বলে রে!
তোমার কি
লাজ শরম
নাই গো মাঝি?
রাখো তোমার লাজ।
চলো দু'জনে
যৌবন নদী
পাড়ি দেই আজ।
চলো গো তবে
আমি রাজি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।